এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নবম জাতীয় পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্ত নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে আমরা কাজ করছি। সব সমস্যার সমধান হয়নি, হবেও না। পে স্কেলে তাদের অন্তর্ভূক্তি নিয়ে কাজ চলছে।’ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘সংগীতসহ সব ধরনের প্রতিযোগিতা করছি। শিক্ষার্থীদের কালচারারি ডেভেলপ করার জন্য করছি। নৈতিকতা, ফ্যামিলি ভ্যালুজ সব শেখানো হচ্ছে। এসবের শিক্ষা না থাকায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করা হচ্ছে। তাদের শিক্ষকরা উপজেলা লেভেলে সহযোগিতা করবেন।’ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট বিভাগ থেকে শিক্ষক পাব।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে: ববি হাজ্জাজ
তিনি বলেন, ‘দুর্যোগের সময় জরুরি ব্যবস্থা নেওয়া হয়। প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়। সারা দেশে একক প্রশ্নে পরীক্ষা হবে। সে বিষয়ে প্রস্তুতি আছে।’
এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।