শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুঁড়ে উল্লাস এমআইএসটি গ্র্যাজুয়েটদের, নেচে-গেয়ে সবাইকে মাতালেন নিজেও
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সদ্য পাস করা গ্র্যাজুয়েটরা। বুধবার (১১ জুন) এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গ্র্যাজুয়েটরা উচ্ছ্বাসের অংশ হিসেবে শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুঁড়ে আনন্দ প্রকাশ করছেন। এ সময় তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ভিডিওটি অনেকে শেয়ারও করছেন।
ভিডিওটিতে মন্তব্য ফেসবুক ব্যবহারকারী আতিক লিখেছেন, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। এছাড়াও সোহাগ নামে একজন লিখেছেন, জীবনের আনন্দের মুহুর্তের একটি আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
এ সময় জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।