মাদ্রাসার বদলি সফটওয়্যার তৈরি নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি করা হয়েছে। শিগগিরই এই নীতিমালার আলোকে সফটওয়্যার তৈরির কার্যক্রম শুরু হবে।
সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) মো. উবায়দুল হক।
স্কুল-কলেজের বদলি সফটওয়্যার প্রস্তুত হলেও মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি হয়নি। ফলে মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রম বিলম্বিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে মো. উবায়দুল হক বলেন, 'নীতিমালা জারি করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সফটওয়্যার তৈরিতে বিলম্ব হবে না। আমরা দ্রুতই বিষয়টি নিয়ে আমাদের এক্সপার্টদের সাথে কথা বলবো।
তিনি আরও বলেন, প্রয়োজনে শেড (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) যেভাবে টেলিটকের মাধ্যমে সফটওয়্যার বানিয়েছে, সেভাবে মাদ্রাসার সফটওয়্যারও তৈরি করা হবে। বাইরের প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যার বানালে নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। ফলে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যার নির্মাণের সম্ভাবনাই বেশি।