০৪ জুন ২০২৬, ১৫:৪০

আসছে অর্থবছরে শিক্ষার বাজেট ১ লাখ ২৩ হাজার কোটি টাকা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. মিলন  © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ বছর শিক্ষাখাতে বাজেট জিডিপির ২ শতাংশ। আসছে অর্থবছরে শিক্ষার বাজেট সর্বোচ্চ। যা টাকার অংকে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক কল্যাণ ট্রাস্টের টাকা পাননি তাদের অবসর ভাতা চালু করবে সরকার। এ ভাতা চালু করতে ২ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। মাস খানেকের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। তবে শিক্ষকদের এ কল্যাণ ট্রাস্ট থেকে ইতোপূর্বে কয়েক হাজার কোটি টাকা তসরুফ করা হয়েছে।’