০২ জুন ২০২৬, ১৫:৫০

মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি কবে, জানাল মন্ত্রণালয়

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ  © ফাইল ফটো

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। চলতি সপ্তাহের যে কোনো এ নীতিমালা জারি করা হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা জারি কাজ চলছে। কাজ শেষ হলে আজ মঙ্গলবারও এ নীতিমালা জারি করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালার অনুমোদন হয়েছে। এটি যে কোনো মুহূর্তে ওয়েবসাইটে প্রকাশিত হবে।’

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।