২৪ মে ২০২৬, ১৬:৫৯

কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ  © ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৪ মে)  মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ছুটি অপরিবর্তিত থাকলেও, ঈদুল আজহার ছুটির তালিকায় সংশোধনী আনা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ঈদের ছুটি ২২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। এর আগে প্রকাশিত প্রজ্ঞাপনে ছুটির সময় নির্ধারণ করা হয়েছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত।