১৩ মে ২০২৬, ১৩:২৫

এসএসসি-এইচএসসির সিলেবাস নিয়ে জরুরি বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়  © সংগৃহীত

শিক্ষায় জট দূর করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে আজ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা হচ্ছে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশনজট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এসএসসি পাস করতে ১০ বছরের স্কুলিং যেন ১০ বছরই থাকে, তার পরিকল্পনা করেছে সরকার। এইচএসসি পরীক্ষাও ১২ বছরের মধ্যে সম্পন্ন করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ নিয়ে আজই বৈঠক হবে। বৈঠক শেষে সিদ্ধান্ত আসবে।

তিনি আরও বলেন, বৈঠকে আলোচনা করা হবে কীভাবে এইচএসসি এবং এসএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে ঠিক সময়ে পরীক্ষা নেওয়া যায়।