সরিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএ পরিচালককে
শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক অধ্যাপক এসএম শহিদুল ইসলামকে সরিয়ে দেওয়া হতে পারে। রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে তদন্তে গিয়ে ঘুস গ্রহণের অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘সচিবকে চিঠি দিতে বলেছি, দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, একটা জাতীয় দৈনিকে রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে তদন্তে গিয়ে ঘুস গ্রহণের সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে মন্ত্রণালয়। তাসহ এ ঘটনায় অভিযুক্ত অন্য কর্মকর্তাদেরও সরিয়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুন: শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা বললেন মাউশি ডিজি
খবরে বলা হয়, স্কুলটিতে ডিআইএ’র প্রতিনিধিদল আওয়ামী লীগের সময়ে সংঘটিত নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত করেন। ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিবেদন প্রকাশ করা হয়নি। অডিট করতে গিয়ে অভিযুক্তদের কাছ থেকে চাঁদা তুলে ২ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।