০১ মে ২০২৬, ২০:৪২

খেলায় কর্তৃপক্ষের পক্ষপাত, ক্ষুদে শিক্ষার্থীরা বিচার চাইল শিক্ষামন্ত্রীর কাছে

ক্ষুদে শিক্ষার্থীদের কথা শুনছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন  © টিডিসি সম্পাদিত

‘উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিচার চাইল ক্ষুদে শিক্ষার্থীরা। 

শুক্রবার (১ মে) বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে ‘উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে দেখা যায়, মঞ্চে উপস্থিত শিক্ষামন্ত্রীর কাছে এসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে খেলায় অংশ নেওয়া প্রাথমিকের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রী তাদের আনা অভিযোগগুলো মাথা নুয়ে শুনতে থাকেন এবং তাদের কথার সাড়া দেন তিনি। 

শিক্ষার্থীরা জানায়, তাদের ব্যাপারে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক হয়নি। পরে শিক্ষামন্ত্রী তাদের কথার জবাবে বলেন, এ বছর আবারও খেলার আয়োজন করা হবে এবং আমি কথা দিলাম।্বে

এদিকে শিক্ষামন্ত্রী বলেন, ‘সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে যোগদানে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে। তড়িঘড়ি করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ায় এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সবদিক বিবেচনা করে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করছে সরকার।’

এ সময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন প্রমুখ।