১০ মার্চ ২০২৬, ২২:১২

শিক্ষামন্ত্রীর এপিএস হলেন ওমর ফারুক দেওয়ান

মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান  © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। তিনি বর্তমানে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক হিসেবে সংযুক্ত আছেন।

আজ মঙ্গলবার (১০ মার্চ) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, মন্ত্রী যত দিন এ পদ অলংকৃত করবেন অথবা ওমর ফারুক দেওয়ানকে তার এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ওমর ফারুক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর এপিএস পদেরও দায়িত্ব পালন করবেন।