২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ: কোন পদের বিপরীতে কত আবেদন পড়ল

এনটিআরসিএ  © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের আবেদন গ্রহণ চলছে। গতকাল রবিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক শীর্ষ  ১৫ হাজার ৫৫৯টি পদের বিপরীতে ৭৮ হাজার ৭১১টি আবেদন পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন গ্রহণ শেষ হবে। আবেদন সংখ্যা এক লাখ বা তার বেশি হবে বলে ধারণা করছি।’

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের সংখ্যা ২০২টি। এর বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ২৩৩টি। কামিল মাদ্রাসার ৩৪টি অধ্যক্ষের পদের বিপরীতে আবেদন পড়েছে ৫৩৩টি। আলিম মাদ্রাসায় অধ্যক্ষের পদ ২১৯টি। এর বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৫১৮টি। 

ডিগ্রি (পাস) কলেজে ৫৮৪টি অধ্যক্ষের পদের বিপরীতে আবেদন পড়েছে ৫৫০টি। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ৫১১টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৬৩০টি। স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ২৫৭টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩ হাজার ১৮০টি। এইচএসসি বিএম কলেজে অধ্যক্ষ পদ সংখ্যা  ১১০টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৭১২টি।

ফাজিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে ৩৪৩টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৯৯৫টি। কামিল মাদ্রাসায় ৫৩টি ভাইস প্রিন্সিপালের পদের বিপরীতে আবেদন পড়েছে ৩৯০টি। আলিম মাদ্রাসায় ৩৭৭টি পদের বিপরীতে আবেদন করেছেন ৭২৫ জন। ডিগ্রি (পাস) কলেজে ভাইস প্রিন্সিপালের পদ রয়েছে ৬২৮টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৬ হাজার ৮২টি।

দাখিল মাদ্রাসায় সুপারিন্টেনডেন্ট পদ রয়েছে ৮৯৯টি। এর বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৬৪৫টি। এসএসসি ভোকেশনাল মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট পদ ৪০টি। আবেদন করেছেন ৪৯২ জন। 

দাখিল মাদ্রাসায় এক হাজার ৪টি সহকারী সুপারিন্টেন্ডেন্ট পদের বিপরীতে আবেদন করেছেন ২ হাজার ৯৮৭ জন। সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক পদ ৩ হাজার ৯২৩টি। আবেদন করেছেন ১৯ হাজার ৮৩৮ জন। জুনিয়র স্কুলের হেড টিচার পদ ৫০৪টি। আবেদন করেছেন ৪ হাজার ৩৭৫ জন। সেকেন্ডারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার পদের সংখ্যা ৩ হাজার ৮৭২টি। আবেদন করেছেন ২৬ হাজার ৮২৬ জন।