১০ আগস্ট ২০২৬, ১৭:০৫

শিক্ষার্থীরা সঠিকভাবে উপবৃত্তি পেয়েছে কিনা— ৭০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল কারিগরি অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ সহায়তার অর্থ সঠিকভাবে বিতরণ হয়েছে কি না, তা যাচাইয়ে ৭০টি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনের উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এজন্য ৩৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে ৭০টি প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান নির্দেশিকা,
কার্যক্রমের আওতায় ইতঃপূর্বে বিতরণকৃত অর্থ সঠিকভাবে প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের মাঝে বিতরণ হয়েছে কিনা, তা নিশ্চিত করার লক্ষ্যে মনিটরিং করার জন্য ৭০টি প্রতিষ্ঠানে সরেজমিনে আকস্মিক পরিদর্শন করবেন।

এতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিষ্ঠানসমূহে সরেজমিন পরিদর্শনপূর্বক সংযুক্ত মনিটরিং ফর্ম অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দাখিল করবেন। কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে ১১-২০ গ্রেডের কর্মচারীকে অন্তর্ভুক্ত করতে পারবেন। 

তালিকা দেখুন এখানে