ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশনে বাংলাদেশের বড় জয়
ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশনে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ২টি সিলভার ও ২ টি ব্রোঞ্জ সহ দলগত প্রতিযোগীতায় ২ টি দলের সেকেন্ড রানার্স আপ পদক লাভ করেছে।
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন (IMC) ২০২৬-এ ২ টি রৌপ্য, ২ টি ব্রোঞ্জ পদক ও ৬ টি মেরিট সম্মাননাসহ দলগত রাউন্ডে কী স্টেজ টু এবং কী স্টেজ থ্রি এ বাংলাদেশের দুইটি দল সেকেন্ড রানার্স আপ পদক অর্জন করেছে।
প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রিশান আন নাফি ও সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অরিজিত সাহা। ব্রোঞ্জ পদক জিতেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আলভিন খান ও স্কলাস্টিক স্কুলের বারীরাহ মোস্তাখার।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশনের ২০ তম আসরে বিশ্বের ৩২টি দেশের ৬শর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। গণিতের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশ ষষ্ঠবারের মতো অংশগ্রহণ করছে। বাংলাদেশ দলের নির্বাচন, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে বাংলার ম্যাথ।