১৯ মে ২০২৬, ১২:০২
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বোনাসের চেক ছাড়
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড় দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদুল আযহা-২০২৬ বাবদ ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১৮ মে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীগণ ১৯ মে পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ঈদুল আযহা-২০২৬ উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।