১০ মে ২০২৬, ১৬:১১

শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে সুখবর দিল মাদ্রাসা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর   © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন হলেও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ঈদ বোনাস চলতি সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে পাওয়া যাবে বলে আজ রবিবার অধিদপ্তর সূত্রে জানা গেছে।

অধিদপ্তরেরর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ফাইল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগে পাঠানো হয়েছে। ফাইল পাঠানোর পাঁচ কর্মদিবসের মধ্যে চেক ছাড় হয়ে থাকে, সে হিসেবে আগামী সপ্তাহে তারা ঈদ বোনাস পেতে পারেন।’

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এরমধ্যে দাখিল-আলিম-ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭; ১ হাজার ২৮৫টি; ফাযিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।