২৭ অক্টোবর ২০২৬, ১৫:২৪

৩১ অক্টোবরের এইচএসসির ফল ৩ উপায়ে, যেভাবে দেখবেন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল  © সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ৩১ অক্টোবর। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে রয়েছে। ২৯ অক্টোবর রাতে দেশে দেশে আসার পর এইচএসসির ফলাফল প্রকাশের  বিষয়ে আলাপ-আলোচনা করা হবে। পরে সেটি ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ফল প্রকাশের অনুষ্ঠান রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হবে বলে জানায় ওই সূত্রটি।

এইচএসসি ও সমমানের ফল জানার ৩ সহজ উপায়
পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাবোর্ডসমূহ বা শিক্ষা মন্ত্রণালয়ে না গিয়ে অনলাইনে এবং মোবাইল খুদে বার্তার (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন:

অনলাইন রেজাল্ট পোর্টাল
শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) এর 'Result' কর্নারে প্রবেশ করতে হবে (Education board results gov bd website check)। এরপর রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) ও শিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করে খুব সহজেই ব্যক্তিগত ফলাফল দেখা ও মার্কশিট ডাউনলোড করা যাবে।

প্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষাবোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে। 

মোবাইলে ক্ষুদেবার্তা
যেকোনো মোবাইল অপারেটর থেকে নিচের নিয়মে টাইপ করে পাঠাতে হবে: HSC Board Name (First 3 Letters) Roll 2026 লিখে পাঠিয়ে দিন 16140 নম্বরে। (উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে 16140 নম্বরে সেন্ড করুন)

তথ্যমতে, চলতি বছরে দেশের সকল শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট লিখিত পরীক্ষা সম্পন্ন হয় এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করা হয়। চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত রাখতে হয়েছিল, যা পরবর্তীতে অনুষ্ঠিত হয়ে গত ৯ সেপ্টেম্বর চূড়ান্তভাবে শেষ হয়।