২৬ অক্টোবর ২০২৬, ১৭:২০
সব প্রধান শিক্ষকের জন্য ময়মনসিংহ বোর্ডের জরুরি নির্দেশনা
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০২৬ সালের বার্ষিক পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।