২০ অক্টোবর ২০২৬, ২১:২২

এইচএসসি পরীক্ষার ফল দেখবেন যে ৩ উপায়ে

এইচএসসি পরীক্ষার ফল দেখছেন শিক্ষার্থীরা  © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর। সেভাবেই প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র। 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সংশ্লিষ্ট এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনে অবস্থান করছেন। তিনি দেশে দেশে আসার পর, আগামী ২৩ ও ২৪ তারিখ এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণের বিষয়ে আলাপ-আলোচনা করা হবে। তবে ২৯ তারিখটা সম্ভাব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। আশা করছি, এই তারিখে ফল প্রকাশ হবে। 

এইচএসসি ও সমমানের ফল জানার ৩ সহজ উপায়

পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাবোর্ডসমূহ বা শিক্ষা মন্ত্রণালয়ে না গিয়ে অনলাইনে এবং মোবাইল খুদে বার্তার (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন:

অনলাইন রেজাল্ট পোর্টাল
শিক্ষা বোর্ডসমূহের সমন্বিত অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) এর 'Result' কর্নারে প্রবেশ করতে হবে (Education board results gov bd website check)।

রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) ও শিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করে খুব সহজেই ব্যক্তিগত ফলাফল দেখা ও মার্কশিট ডাউনলোড করা যাবে।

প্রতিষ্ঠানের মাধ্যমে ফল সংগ্রহ

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষাবোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে।

মোবাইলে ক্ষুদেবার্তা

যেকোনো মোবাইল অপারেটর থেকে নিচের নিয়মে টাইপ করে পাঠাতে হবে:
HSC Board Name (First 3 Letters) Roll 2026
পাঠিয়ে দিন 16222 নম্বরে। (উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন)

এইচএসসি পরীক্ষার আদ্যোপান্ত

চলতি বছরে দেশের সকল শিক্ষা বোর্ডে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট লিখিত পরীক্ষা সম্পন্ন হয় এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করা হয়। চট্টগ্রাম বোর্ডের লিখিত পরীক্ষা প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত রাখতে হয়েছিল, যা পরবর্তীতে অনুষ্ঠিত হয়ে গত ৯ সেপ্টেম্বর চূড়ান্তভাবে শেষ হয়।