২০ অক্টোবর ২০২৬, ১৭:২৪

এসএসসিতে দিনাজপুর বোর্ডে বৃত্তি পেলেন ২৯৮৩ জন, দেখুন তালিকা 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর  © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৯৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়ে

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী শর্তসাপেক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে তালিকাভুক্ত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৯৮৩ জনকে বৃত্তি প্রদান করা হলো। এর মধ্যে ৩৮৫ জন মেধাবৃত্তি ও ২ হাজার ৫৯৮ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। 

বৃত্তিপ্রাপ্তদের তালিকা দেখুন এখানে