১০ সেপ্টেম্বর হচ্ছে এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল, সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
চলতি বছরের এসএসসি ও সমমানের খাতা পুনর্মূল্যায়নের ফলাফল ১০ সেপ্টেম্বরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পূর্বঘোষিত সময়নুযায়ী এসএসসি ও সমমানের খাতা পুনর্মূল্যায়নের ফলাফল ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় ঘোষণা করা হবে।’
তিনি বলেন, ‘খাতা পুনঃমূল্যায়নের ফলাফল কেন্দ্রীয়ভাবে এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।’
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি ও সমমানের খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রায় ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি খাতা জমা পড়েছে দেশের ১১টি শিক্ষাবোর্ডে। এরমধ্যে সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে পৌনে ৩ লাখ খাতা জমা পড়েছে বলে জানা গেছে।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া চলে ১৭ আগস্ট পর্যন্ত।