যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে বেড়েছে ছাত্রী, কমেছে ছাত্র
আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। যশোর শিক্ষা বোর্ড থেকে এ বছর পরীক্ষা অংশ নেবেন এক লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। গত বছর পরীক্ষার্থী ছিলো ১ লাখ ১৬ হাজার ৮০৯ । এ পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে মাত্র ৩৬৮ । পরিসংখ্যান মতে, এ বছর এক হাজার ৫৫৯ ছাত্রী বেড়েছে, আর ছাত্রের সংখ্যা কমেছে এক হাজার ১৯১ জন। এ তথ্য নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, গত বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৬ হাজার ৮০৯। এ বছর সেই সংখ্যা বেড়েছে। এ বছর পরীক্ষায় অংশ নেবে এক লাখ ১৭ হাজার ১১৭ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯৯৮ জন, ছাত্রী ৬০ হাজার ১৮৯ ছাত্রী।
বিজ্ঞান শাখায় পরীক্ষার্থী ২২ হাজার ৭২৩, মানবিক শাখায় ৮১ হাজার ৯৬০ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ১২ হাজার ৪৯৪ পরীক্ষার্থী।
এর মধ্যে যশোর জেলা থেকে অংশ নেবে ১৯ হাজার ৭৯১ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৬৬৪ ও ছাত্রী ১০ হাজার ১২৭। এ জেলা থেকে বিজ্ঞানে ৪ হাজার ১৯৭, মানবিকে ১৩ হাজার ৮২৫ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় এক হাজার ৭৬৯ পরীক্ষার্থী অংশ নেবে।
খুলনা জেলা থেকে অংশ নেবে ২৩ হাজার ৫৪৭ পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ১২ হাজার ২১ ও ছাত্রী ১১ হাজার ৫২৬। বিজ্ঞানে ৬ হাজার ১৮৮, মানবিকে ১৩ হাজার ১৭২ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৪ হাজার ১৮৭ পরীক্ষার্থী।
বাগেরহাট জেলা থেকে অংশ নেবে ৮ হাজার ২২৯ পরীক্ষার্থী।এর মধ্যে ছাত্র ৩ হাজার ৪৬৬ ও ছাত্রী ৪ হাজার ৭৬৩ জন। এ জেলায় বিজ্ঞানে এক হাজার ৩৪৮, মানবিকে ৫ হাজার ৬৪২ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে এক হাজার ২৩৯ পরীক্ষার্থী।
সাতক্ষীরা জেলায় অংশ নেবে ১২ হাজার ২৭৭ পরীক্ষার্থী। ছাত্র ৬ হাজার ৩২৭ ও ছাত্রী ৫ হাজার ৯৫০। বিজ্ঞানে ২ হাজার ৪১১, মানবিকে ৯ হাজার ৫৬ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৮১০ পরীক্ষার্থী।
কুষ্টিয়া জেলায় অংশ নেবে ১৫ হাজার ৩৮৩ পরীক্ষার্থী। ছাত্র ৬ হাজার ৯০৭ ও ছাত্রী ৮ হাজার ৪৭৬। বিজ্ঞানে ৩ হাজার ২৯, মানবিকে ১০ হাজার ৩২৫ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ২ হাজার ২৯ পরীক্ষার্থী।
চুয়াডাঙ্গা জেলায় অংশ নেবে ৭ হাজার ৫৭৯ পরীক্ষার্থী। ছাত্র তিন হাজার ৬৩৮ ও ছাত্রী তিন হাজার ৯৪১। বিজ্ঞানে এক হাজার ১১৮, মানবিকে ৫ হাজার ৯২৮ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৫৩৩ পরীক্ষার্থী।
মেহেরপুর জেলায় অংশ নেবে ৩ হাজার ৯১৫ পরীক্ষার্থী। ছাত্র এক হাজার ৭৪১ ও ছাত্রী দুই হাজার ১৭৪। বিজ্ঞানে ৭০৭, মানবিকে ৩ হাজার ৭৬ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ১৩২ পরীক্ষার্থী।
নড়াইল জেলায় ৪ হাজার ৬৯৯ পরীক্ষার্থী। ছাত্র ২ হাজার ৭০ ও ছাত্রী ২ হাজার ৬২৯। বিজ্ঞানে ৭৯৫, মানবিকে ৩ হাজার ৪৩২ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৪৭২ পরীক্ষার্থী।
ঝিনাইদহ জেলায় অংশ নেবে ১৪ হাজার ৭০২ পরীক্ষার্থী। ছাত্র ৭ হাজার ৭৮২ ও ছাত্রী ৬ হাজার ৯২০। বিজ্ঞানে ১ হাজার ৮৯১, মানবিকে ১২ হাজার ৪৫ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৭৭৬ পরীক্ষার্থী।
মাগুরা জেলায় অংশ নেবে ৭ হাজার ৫৫ পরীক্ষার্থী। ছাত্র ৩ হাজার ৩৭২ ও ছাত্রী ৩ হাজার ৬৮৩। বিজ্ঞানে ১ হাজার ৩৯, মানবিকে ৫ হাজার ৪৫৯ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় অংশ নেবে ৫৫৭ পরীক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণ করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষার গ্রহণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের কোনো প্রকার গাফিলতি মেনে নেয়া হবে না। পরীক্ষা হবে পরীক্ষার মতো।