০৬ জুন ২০২৬, ১৮:৩৯
এইচএসসি পরীক্ষা নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
চলতি বছরের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন নিয়ে জটিলতায় পড়া শিক্ষার্থীদের আগামী সোমবারের মধ্যে কাগজপত্রসহ বোর্ডে যোগাযোগ করতে হবে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য আগামী ৮ জুনের মধ্যে সে সব শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্রসহ (মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজ ভর্তির কাগজ) শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে উল্লিখিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
দিনাজ শিক্ষা বোর্ডের চিঠিটি বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো হয়েছে।