০১ জুন ২০২৬, ১৫:৪৫

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের

ঢাকা শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

চলতি বছরের এইচএইসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী সিসিটিভি এবং ট্রেজারির সাথে যুক্ত ব্যক্তিদের ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠাতে হবে।

সোমবার (০১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বোর্ড জানিয়েছে,  এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসি টিভির DVR/NVR-এর সাথে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্যসমূহ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে নিম্নেবর্ণিত তথ্যসমূহ আগামী ৮ জুনের মধ্যে controller@dhakaeducationboard.gov.bd মেইলে প্রেরণ করতে হবে।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ)। যেসকল শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাতে হবে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।’