২০ মার্চ ২০২৬, ০৭:৩২

এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা

ঢাকা শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসির একাধিক পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪টি কেন্দ্র বাতিল করার তথ্য জানানো হয়।

বোর্ড সূত্রে জানা যায়, মোট ১৪টি কেন্দ্র বাতিল করা হয়েছে। এসব কেন্দ্র ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জ জেলায় অবস্থিত।

বাতিল হওয়া কেন্দ্রগুলো হলো- কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা-৪১), সরকারি বাংলা কলেজ (ঢাকা-২২), কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা-৫) এবং ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ (ঢাকা-৬০)। এছাড়াও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের কেন্দ্র বাতিল করা হয়েছে।

নারায়ণগঞ্জে ভূলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র বাতিল হয়েছে। নরসিংদীর নারায়ণপুর রাবেয়া কলেজ, টাঙ্গাইলের শহীদ শাহেদ হাজারী কলেজ এবং ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জের কয়েকটি কলেজও এই তালিকায় রয়েছে।