২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৬
যশোর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল দেখুন এখানে
অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যশোর শিক্ষা বোর্ডে ৫ হাজার ২০৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছেন এক হাজার ৬৫৬ জন আর সাধারণ বৃত্তি পেয়েছেন ৩ হাজার ৫৪৯ জন।
বুধবার (২৫ ডিসেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে
জানা গেছে, মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও প্রতিমাসে ৪৫০ টাকা হারে বৃত্তি পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবেন। আগামী দুই বছর তারা এ সুবিধা পাবেন।
প্রসঙ্গত, দীর্ঘ দেড় যুগ পর গত ২৮ ডিসেম্বর শুরু হয়েছিল জুনিয়র বৃত্তি পরীক্ষা, যা শেষ হয় ৫ জানুয়ারি।এতে অংশ নিয়েছিলেন ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।