২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৫

রাজশাহী বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে

পরীক্ষার হল  © সংগৃহীত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মেধা বৃত্তি পেয়েছেন মেধা বৃত্তি পেয়েছেন ১ হাজার ৯১৭ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন ৪ হাজার ১১০ জন শিক্ষার্থী।

বুধবার (২৫ ডিসেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে

জানা গেছে, মেধাবৃত্তিপ্রাপ্তরা বছরে এককালীন ৫৬০ টাকা ও প্রতিমাসে ৪৫০ টাকা হারে বৃত্তি পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বছরে ৩৫০ টাকা ও মাসে ৩০০ টাকা পাবেন। আগামী দুই বছর তারা এ সুবিধা পাবেন। 

প্রসঙ্গত, দীর্ঘ দেড় যুগ পর গত ২৮ ডিসেম্বর শুরু হয়েছিল জুনিয়র বৃত্তি পরীক্ষা, যা শেষ হয় ৫ জানুয়ারি।এতে অংশ নিয়েছিলেন ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।