০৩ নভেম্বর ২০২৬, ১৩:০৯
বদলে গেল ঢাকা মহানগরীর এক স্কুলের নাম
রাজধানীর ঢাকা সেনানিবাসে অবস্থিত বালুঘাট উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ বিমান বাহিনী শাহীন স্কুল বালুঘাট’।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ঢাকা সেনানিবাস থানাধীন ‘বালুঘাট উচ্চ বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বিমান বাহিনী শাহীন স্কুল বালুঘাট’ নামে নামকরণের বিষয়ে এ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।