০৮ জুন ২০২৬, ১৫:৫৪

৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন  © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ‘৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ১৮তম নিবন্ধন প্রাপ্তদের মধ্যে যে ৬ হাজার সুপারিশ পায়নি; তাদের পদ ফাঁকা রেখে পূণ্য পদে তথ্য পাওয়া ৭৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশ করা হবে। 

রোববার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা রোজার আগেই শেষ হোক এটা স্টেক হোল্ডাররাই চেয়েছিলেন। সে অনুযায়ী রুটিন করেছি। এখন পর্যন্ত সেটাই আছে। এখন যদি আবার স্টেকহোল্ডাররা বলেন তাহলে আলোচনা করা হবে। এসএসসি পরীক্ষা ঘোষিত রুটিন অনুযায়ী হবে। এখনো পরিবর্তের কোনো পরিকল্পনা নেই।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণিশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, চতুর্থ শ্রেণিতে দুটি নতুন পাঠ্যবই, খেলাধুলা বিষয়ক একটি, অন্যটি সংস্কৃতি। অন্যদিকে ষষ্ঠ শ্রেণিতে কারগারি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস।