জাল সনদে চাকরি ১১৪ মাদ্রাসাশিক্ষকের এমপিও বাতিল, তালিকা দেখুন এখানে
শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত ১১৪ জন শিক্ষকের এমপিও বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের এমপিও স্থায়ীভাবে বন্ধ করে এ পর্যন্ত নেওয়া সরকারি অর্থ ফেরত আদায় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে উপসচিব আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাদ্রাসায় কর্মরত জাল সনদধারী ১১৪ জন শিক্ষকের মধ্যে গাজীপুর জেলায় ৬০ জন ও নরসিংদী ৩৯ জন ও অন্যান্য জেলায় ১৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক যাচাইয়ে এই ১১৪ জন শিক্ষকের সনদ জাল প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর ১৮ অনুচ্ছেদ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হলো। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
তালিকা দেখুন এখানে