দেশের বাজারে আজ ভরিতে কত দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আজ সোমবার (১৬ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর পর নির্ধারিত এই দাম কার্যকর রয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর) টানা পঞ্চমবারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দেয় সংগঠনটি।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সেই হিসাবে আজও একই দামে সোনা বিক্রি করছেন ব্যবসায়ীরা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) টানা চতুর্থবারের মতো দেশের বাজারে সোনার দাম কমায় বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
এদিকে, সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।