চতুর্থ ধাপে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। এ নিয়ে টানা চার দফায় ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমানো হয়েছে। সর্বশেষ আজ ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করেছে। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
এর আগে বৃহস্পতিবার তৃতীয় দফায় সোনার দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এরও আগে বুধবার (১১ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। সেদিন নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৪ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত ৬ নভেম্বর টানা তিন দফা দাম বাড়ানোর পর সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। ওই সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ হাজার ৬২৫ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।