১৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৮

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার

প্রতিকী ছবি  © সংগৃহীত

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ ০ দশমিক ১৮ বিলিয়ন (১৮ কোটি) ডলার বেড়েছে, যা গত রবিবার পর্যন্ত ছিল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলার। অন্যদিকে, গত সেপ্টেম্বর মাসের শেষে (৩০ সেপ্টেম্বর) ৩৬.০১ বিলিয়ন ডলার রিজার্ভের তুলনায় বর্তমান রিজার্ভ মোট ০.৩৮ বিলিয়ন (৩৮ কোটি) মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে।