দেশের বাজারে সোনার দামে ফের বড় পতন, আজ ভরি কত?
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম কমেছে ৪ হাজার ৪৭৪ টাকা। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা কিনতে লাগবে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। এর প্রভাবেই দেশের বাজারে সোনার গহনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের ভ্যাটসহ প্রতি ভরি ক্যাডমিয়াম সোনার গহনার দাম ২ লাখ ৩৬ হাজার ২৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৫ হাজার ৬৩৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৪ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
এদিকে রূপার দামেও ক্যাটাগরিভেদে ভিন্নতা রয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের ভ্যাটসহ প্রতি ভরি ক্যাডমিয়াম রূপার গহনার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা। ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৫৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।
এর আগে ২৯ আগস্ট ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। এখন দাম কমানোর ফলে দু-দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমলো ১১ হাজার ৪৮৯ টাকা।
এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।