২২ আগস্ট ২০২৬, ২২:৩৮

অগ্রণী ব্যাংক ‘অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

অগ্রণী ব্যাংক ‘অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন  © টিডিসি সম্পাদিত

অগ্রণী ব্যাংক পিএলসির জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন ‘অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংক পিএলসির জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ। সভা সঞ্চালনা করেন মো. আবু সোহেল।

সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল জিলানী এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ মো. নাহিয়ান হোসেন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. আলী হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক: মো. মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক: মো. হুমায়ুন কবীর।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা অগ্রণী ব্যাংকের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, পেশাগত কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ‘অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ’ কর্মকর্তাদের ন্যায্য অধিকার, কল্যাণ ও পেশাগত স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।