মিনিট ৪৫ পয়সা, বিশেষ সুবিধা নিয়ে এলো টেলিটক
পেশাজীবী গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক। চাকরিজীবী গ্রাহকদের জন্য মিনিটে মাত্র ৪৫ পয়সা রেটে কথা বলার সুযোগ সহ বান্ডেল অফার, ডাটা প্যাকসহ তিন ক্যাটাগরির বিশেষ প্যাকেজ এনেছে কোম্পানিটি। বুধবার (১৯ আগস্ট) নিজেদের ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেয় টেলিটক।
কোম্পানিটি জানিয়েছে, পেশাজীবীদের পেশাগত ব্যস্ততাকে আরও সহজ করতে টেলিটক নিয়ে এসেছে আকর্ষণীয় পেশাজীবী প্যাকেজ। যেখানে সাশ্রয়ীভাবে মাত্র ৪৫ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস) রেটে কথা বলতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি সর্বোচ্চ ৬৫ জিবি পর্যন্ত ডাটা প্যাক মিলবে ৪৪৯ টাকায়। এছাড়া গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী আকর্ষণীয় বান্ডেল অফারও নিতে পারবেন।
পেশাজীবী প্যাকেজ নিতে হলে গ্রাহকদের যোগাযোগ করতে হবে টেলিটকের সকল কাস্টমার কেয়ার ও পয়েন্টে এবং টেলিটক এর কর্পোরেট বিভাগে।