১১ আগস্ট ২০২৬, ১৭:৩১

ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, দুটি কর্পোরেট শাখার প্রধান ও উপশাখার ইনচার্জরা সংযুক্ত ছিলেন  © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকার চারটি জোন ও দুটি কর্পোরেট শাখা, ময়মনসিংহ, নোয়াখালী ও ফরিদপুর জোনগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান। 

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, দুটি কর্পোরেট শাখার প্রধান ও উপশাখার ইনচার্জরা সংযুক্ত ছিলেন।