রাজধানীতে ১৮ আগস্ট ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট আয়োজন করবে নেক্সটজবজ
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম নেক্সটজবজ আগামী ১৮ আগস্ট রাজধানীর ফার্মগেটে কেআইবি ভবনে আয়োজন করতে যাচ্ছে তাদের অন্যতম বড় আয়োজন ‘ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে ১০০-এরও বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজার হাজার চাকরিপ্রার্থী।
‘ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’-এ রেজিস্ট্রেন করতে ক্লিক করুন এখানে।
আকিজ রিসোর্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটি ভাগে। ৯০০ আসনের কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ক্যারিয়ার সামিট, যেখানে থাকবে বিভিন্ন প্যানেল আলোচনা ও সেশন। কর্মসংস্থানের সাম্প্রতিক ধারা, নেতৃত্ব এবং পেশাগত উন্নয়ন নিয়ে কথা বলবেন শিল্প বিশেষজ্ঞ ও ব্যবসায়িক নেতারা।
একই সময়ে কনভেনশন হল ১-এ চলবে জব ফেস্ট, যেখানে দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান মিলিয়ে ১০০-এর বেশি প্রতিষ্ঠান বিভিন্ন খাতে সরাসরি নিয়োগ দেওয়ার জন্য উপস্থিত থাকবে। দিনের একটি বিশেষ আকর্ষণ থাকছে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়া। যোগ্য প্রার্থীরা একই দিনে চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পাবেন।
এছাড়া থাকছে ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, র্যাফেল ড্র এবং সবার জন্য উন্মুক্ত নেটওয়ার্কিং সুযোগ। শিক্ষার্থী ও সদ্য স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী ও ঊর্ধ্বতন নির্বাহী পর্যন্ত সবাই এতে অংশ নিতে পারবেন। পাশাপাশি দিনভর থাকছে আরও নানা আয়োজন।
উপস্থিত থাকবে নেক্সটজবজ লার্নিংল্যাব, নেক্সটজবজের দক্ষতা উন্নয়ন শাখা, যেখানে দর্শনার্থীরা পাবেন বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ। এটি প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি থাকবে নেক্সটজবজ রিসোর্স - প্রতিষ্ঠানের হেডহান্টিং, পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন বিভাগ - যারা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সেবা তুলে ধরবে। পাশাপাশি গোপনীয় ও ঊর্ধ্বতন পর্যায়ের চাকরির সুযোগ খুঁজছেন এমন প্রার্থীদের জন্যও থাকবে বিশেষ সুযোগ।
ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬-এ প্রবেশের জন্য আগে থেকে নেক্সটজবজ অ্যাপে নিবন্ধন করতে হবে। ভেন্যুতে থাকবে কিউআর কোডের মাধ্যমে চেক-ইন ব্যবস্থা।
নেক্সটজবজ বাংলাদেশের একটি আধুনিক ক্যারিয়ার ইকোসিস্টেম প্ল্যাটফর্ম, যেখানে একই জায়গায় মিলবে চাকরি খোঁজা, নিয়োগ, দক্ষতা উন্নয়ন ও স্টাফিং সেবা। আগ্রহী চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিস্তাারিত জানতে ও নিবন্ধন করতে পারবেন নেক্সটজবজ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে।