দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর
এসবিএসি ব্যাংক পিএলসি-এর এ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনাল এর মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চিকিৎসা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার জনাব মুনতাসির মাহমুদ এবং এসবিএসি ব্যাংক পিএলসি.-এর ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও এর পক্ষ হতে হেড অব ডিজিটাল ব্যাংকিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন জনাব মোহাম্মদ শফিউল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এসবিএসি ব্যাংক পিএলসির পক্ষ হতে আরও উপস্থিত ছিলেন হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ্যান্ড এজেন্ট ব্যাংকিং জনাব মোঃ ফিরোজ চৌধুরী।
এই স্বাক্ষরের মাধ্যমে এ্যাকাউন্ট হোল্ডারগন, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষত চিকিৎসা প্যাকেজে বিশেষ ছাড় এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রকম সহযোগিতামূলক সেবা।
এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ও বিদেশে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী রোগীদের চিকিৎসাযাত্রার প্রতিটি ধাপ আরও সহজ, নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যময় করে তোলা হবে। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও সমন্বিত সেবা পাওয়ার ফলে রোগী ও তাদের পরিবার আরও আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই চুক্তি স্বাক্ষর এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা সংযোজন করবে। একই সঙ্গে প্রয়োজনের সময়ে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং নির্ভরযোগ্য চিকিৎসা সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
এই স্বাক্ষরের মাধ্যমে চিকিৎসা ইন্টারন্যাশনাল বিশ্বস্ত হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে রোগীদের সংযুক্ত করার অঙ্গীকার আরও জোরদার করেছে। দেশে ও বিদেশে মানসম্মত চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।