১৭ জুন ২০২৬, ১০:৪৫

বাংলাদেশে শাওমি নিয়ে এলো নতুন ‘রেডমি প্যাড ২’

শাওমির নতুন ট্যাবলেট ‘রেডমি প্যাড ২’  © সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে তাদের নতুন ট্যাবলেট ‘রেডমি প্যাড ২’ উন্মোচন করেছে। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, গেমার ও কনটেন্ট স্ট্রিমারদের প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা এবং বিনোদনের চাহিদা পূরণে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার সহ এই ডিভাইসটি নিয়ে আসা হয়েছে।

হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক ৯.৭ ইঞ্চির এই ডিভাইসটিতে রয়েছে ২কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে এবং ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট; যা পড়াশোনা, স্ট্রিমিং ও ব্রাউজিংয়ের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দেবে। ট্যাবলেটটিতে ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা দিনের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করে। এছাড়া দীর্ঘসময় চোখের সুরক্ষায় এতে রয়েছে টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তি।

ডিভাইসটির মসৃণ পারফরম্যান্স ও মাল্টিটাস্কিং নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর এবং শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেম। পাশাপাশি এর ইন্টারকানেক্টিভিটি ফিচার শাওমির অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করার অভিজ্ঞতা আরও সাবলীল করবে।

যারা ঘরের বাইরে বেশি ব্যস্ত থাকেন, তাদের সারাদিনের ব্যাকআপ দিতে রেডমি প্যাড ২-এ রয়েছে ৭,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটি মাত্র ৭.৪৪ মিলিমিটার পাতলা এবং বেশ হালকা, যা সহজে বহনযোগ্য।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমিতে আমরা প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীদের প্রতিদিনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে কাজ করছি। যারা প্রোডাক্টিভিটি ও বিনোদন দুই ক্ষেত্রেই একটি নির্ভরযোগ্য ডিভাইস চান, তাদের জন্য রেডমি প্যাড ২ নিয়ে আসা হয়েছে। আমাদের বিশ্বাস, অনবদ্য ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের এই ডিভাইসটি কাজ বা বিনোদনের ক্ষেত্রে একটি আদর্শ মাধ্যম হয়ে উঠবে।’

গ্রাফাইট গ্রে ও সিলভার—এই দুইটি আকর্ষণীয় রঙে বাজারে এসেছে রেডমি প্যাড ২। ভিন্ন ভিন্ন কানেক্টিভিটির চাহিদা পূরণে এটি ওয়াইফাই এবং ওয়াইফাই + সেলুলার দুইটি ভার্সনেই পাওয়া যাচ্ছে। এর মধ্যে রেডমি প্যাড ২ (৯.৭ ইঞ্চি ফোরজি, ৪জিবি+১২৮জিবি) ভার্সনটির মূল্য ২৪,৯৯৯ টাকা এবং রেডমি প্যাড ২ (৯.৭ ইঞ্চি ওয়াইফাই, ৪জিবি+১২৮জিবি) ভার্সনটির মূল্য ২১,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের সকল অনুমোদিত শাওমি স্টোরে ডিভাইস দুটি পাওয়া যাচ্ছে।