ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবে বিএনপি সরকার
রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামে যাতায়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। সেখানে তিনি এ কথা বলেছেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে সেতু বিভাগ কর্তৃক সমন্বিত উন্নয়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে বৃহৎ সেতু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে, যার ফলে যাতায়াত সময় ও ব্যয় হ্রাস পাবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কার্যাবলি সম্প্রসারিত হবে। পাশাপাশি ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু ও সম্প্রসারণ, স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা প্রবর্তন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অবকাঠামো ব্যবস্থাপনায় আধুনিকতা ও দক্ষতা বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, আগামীতে সেতু ও এক্সপ্রেসওয়ে খাতে আরও বিনিয়োগ বৃদ্ধি, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাস্তবায়ন এবং পিপিপি ভিত্তিক প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।