৩০ মে ২০২৬, ১০:৪৮

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

সোনার দাম  © সংগৃহীত

দেশের বাজারে বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত এই দাম গত ২৫ মে সকাল ১০টা থেকে কার্যকর রয়েছে।

বাজুস জানিয়েছে, নতুন করে মূল্য সমন্বয়ের ঘোষণা না দেওয়া পর্যন্ত ২২ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায়।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশের বাজারে সোনা ও রুপা এসব দামেই বিক্রি হবে।