টানা ৪ দফা কমার পর বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
দেশের বাজারে টানা ৪ দফা কমানোর পর এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ হাজার টাকা নির্ধারণ করেছে বাজুস।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই মূল্য এ দিন সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে ভরিতে দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার টাকা, যা ওই দিন সকালে ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়, জামায়াতের ভরাডুবি
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩১ হাজার ৯৩৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখি। এরপর মূল্য সমন্বয় ও দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৬৩৬ ডলার নেমে এসেছে।জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।