০১ মে ২০২৬, ০৮:১৮

১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্কবার্তা, যাচাই করবেন যেভাবে

বাংলাদেশ ব্যাংকের লোগো  © টিডিসি সম্পাদিত

আসন্ন ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটে বড় অংকের নোট লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে বাজারে জালনোটের বিস্তার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতি বছর ঈদুল আজহায় কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের সময় বড় অংকের নোটের লেনদেন হয়। ফলে এসব নোটের মধ্যে জাল নোটও থাকতে পারে।

তাই লেনদেনের সময় নোট যাচাই করে নেওয়া উচিত।

নোট যাচাইয়ের উপায় ও সতর্কীকরণ

১. বড় অংকের/মূল্যমানের নোট (১০০০/-, ৫০০/-, ২০০/- ও ১০০/-) গ্রহণ/প্রদান এর সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ যথা জলছাপ, করুন। নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা ইত্যাদি যাচাই।

২. জাল নোট সনাক্তকরণে নিকটস্থ তফসিলি ব্যাংক/অনুমোদিত পশুর হাটসমূহে স্থাপিত তফসিলি ব্যাংকের অস্থায়ী বুথে কর্মরত কর্মকর্তাগণের সহযোগিতা গ্রহণ করুন।

৩. ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করুন এবং অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে অর্থ গ্রহণ/প্রদানে সতর্কতা অবলম্বন করুন।

৪. নিজে সচেতন থাকুন ও অন্যদের সচেতন করুন।

আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।