০২ মার্চ ২০২৬, ১০:৫৭

ফের বাড়ল সোনার দাম, এবার ভরি কত?

প্রতীকী ছবি  © ফাইল ফটো

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ৪৬৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।

সোমবার (২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নির্ধারিত নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৭৪ হাজার ১৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ১৭৩ টাকা। ২১ ক্যারেটের রুপা ভরিপ্রতি ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।