২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২৭
চলবে সিস্টেম আপডেটের কাজ, নগদের লেনদেন বন্ধ থাকবে কতক্ষণ?
নগদের সেবার মানোন্নয়নে সিস্টেম আপডেটের কাজ ২৭ ফেব্রুয়ারি-২০২৬ রাত ১২:১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলমান থাকবে। ফলে নগদের সার্ভিস প্রদানে সাময়িকভাবে অসুবিধার কথা জানিয়েছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি।
বৃৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নগদ জানায়, সেবার মানোন্নয়নের জন্য সিস্টেম আপডেটের কাজ চলবে। ফলে সার্ভিস প্রদানে সাময়িকভাবে অসুবিধা হতে পারে। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হলো।