২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১

শান্তা লাইফস্টাইলের হাত ধরে গুলশানে ব্যান্ড ‘কোহলার’

কোহলারের নতুন শোরুমের উদ্বোধন  © টিডিসি ফটো

দেড়শত বছরের ঐতিহ্যবাহী বিলাসবহুল বাথরুম ব্র্যান্ড কোহলার এখন গুলশানে। শান্তা লাইফস্টাইলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই আইকনিক ব্র্যান্ড গুলশান-২ এ নতুন শোরুমের কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাদানি এভিনিউয়ের কনকর্ড বিলকিস টাওয়ারে নতুন শোরুমের উদ্বোধন করা হয়। একে দেশের বিলাসবহুল ইন্টেরিয়রের জগতে এক নতুন অধ্যায় সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কোহলারের উদ্ভাবনী পণ্য ও আধুনিক ডিজাইন সম্পর্কে ধারণা দেয়া হয়। শান্তা লাইফস্টাইলের সিইও দেওয়ান সাজিদ আফজাল বলেন, বাংলাদেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের ডিজাইন ও কারিগরি দক্ষতাকে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। কোহলার সেই ভিশনকে আরও শক্তিশালী করবে।

চিফ মার্কেটিং অফিসার জানে আলম রোমেল জানান, কোহলার সবসময়ই ডিজাইন লিডারশিপ ও ইনোভেশনের প্রতীক। বাংলাদেশি বাজারে তারা বাথরুম ও লাইফস্টাইল অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।

শোরুমে কার্যকরী শিল্পকর্ম হিসেবে সমাদৃত আর্টিস্ট এডিশন ভেসেলস, তাপমাত্রা, স্প্রে ও পানির প্রবাহের সম্পূর্ণ ডিজিটাল নিয়ন্ত্রণে সক্ষম অ্যান্থেম স্মার্ট শাওয়ারস, হিটেড সিট ও পার্সোনালাইজড ক্লিনসিং-এর সুবিধা সম্বলিত এবং ইন্টেলিজেন্ট ডব্লিউসির প্রদর্শন করা হয়।