২৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৩
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তনের হার রাজশাহীতে সর্বনিম্ন
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ৩১ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী। এসব আবেদনকারীর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ৭৭৯ জনের। আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ২ দশমিক ৪৮ শতাংশ।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রাজশাহী বোর্ডে মোট ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়েছিল। এর মধ্যে ৭৭৯টি ক্ষেত্রে ফল পরিবর্তন হয়েছে।
সারা দেশে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
এর মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের হিসাবে ফল পরিবর্তনের হার ১১ দশমিক ৪৫ শতাংশ।