১৫ নভেম্বর ২০২৬, ২০:৫৬

স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা

মাউশি  © ফাইল ফটো

সারা দেশের স্কুল-কলেজের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সারা বছরব্যাপী খেলাধুলা আয়োজন করতে হবে।

রবিবার (১৫ নভেম্বর) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো: শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের আবেদনটি এতদসঙ্গে সংযুক্ত করা হয়েছে। পত্রের মর্মানুযায়ী দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে সারাবছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’