০৫ নভেম্বর ২০২৬, ১৫:০০

নতুন এমপিও ৩৭৬, বিএড স্কেল ১৫৯৪, উচ্চতর গ্রেড পেলেন ৫৪৭৪ জন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ৩৭৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন, যার মধ্যে স্কুল পর্যায়ে ২৭২ জন এবং কলেজ পর্যায়ে ১০৪ জন রয়েছেন। এছাড়া বিএড স্কেলে মোট ১ হাজার ৫৯৪ জন। যার মধ্যে সবাই স্কুল পর্যায়ের। আর উচ্চতর গ্রেড বা টাইম স্কেলে মোট ৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে স্কুলে  ৫ হাজার ১৬৯ জন ও কলেজ ৩০৫ জন রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে,  সারা দেশে নিষ্পত্তির অপেক্ষায় থাকা বকেয়া আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮১টি। এর মধ্যে স্কুলে ২ হাজার ৮৯৩ ও কলেজ ৬৪৮টি। 

অঞ্চলভিত্তিক পরিসংখ্যান
ঢাকা অঞ্চল: এই অঞ্চলে নতুন এমপিও পেয়েছেন স্কুল পর্যায়ে ৪০ জন ও কলেজ পর্যায়ে ২৯ জন। এছাড়া বিএড স্কেলে ২৫৫ জন এবং উচ্চতর গ্রেড/টাইম স্কেলে ৪৪৩ জন (স্কুল) ও ২০ জন (কলেজ) রয়েছেন। এখানে বকেয়া আবেদন রয়েছে ৩ ৭৭টি (স্কুল) ও ১১৫টি (কলেজ)। মোট আবেদন জমা পড়েছে স্কুল পর্যায়ে ১২৯৬টি এবং কলেজে ২৫৫টি। 

রাজশাহী অঞ্চল: রাজশাহী অঞ্চলে নতুন এমপিওভুক্ত হয়েছেন স্কুল পর্যায়ে ৭৫ জন ও কলেজ পর্যায়ে ৩৪ জন। বিএড স্কেল পেয়েছেন ৩০০ জন স্কুল শিক্ষক। উচ্চতর গ্রেড বা টাইম স্কেল পেয়েছেন ৪৮৪ জন স্কুল শিক্ষক ও ৭৪ জন কলেজ শিক্ষক। এই অঞ্চলে বকেয়া রয়েছে যথাক্রমে ৪১৯টি (স্কুল) ও ১৩৭টি (কলেজ) আবেদন। মোট আবেদন পড়েছে ২০০২টি (স্কুল) ও ৪৩৫টি (কলেজ)।   

রংপুর অঞ্চল: রংপুর বিভাগে নতুন এমপিও পেয়েছেন স্কুল ৭৭ জন ও কলেজ ১০ জন। বিএড স্কেল ২৬৬ জন এবং উচ্চতর স্কেল ৬৭২ জন (স্কুল) ও ৩২ জন (কলেজ) পেয়েছেন। বকেয়া আবেদন রয়েছে ৩৫৫টি (স্কুল) ও ১১৮টি (কলেজ)। মোট আবেদন জমা পড়েছে ১৭০৮টি (স্কুল) ও ২৫৫টি (কলেজ)।   

খুলনা অঞ্চল: খুলনা অঞ্চলে নতুন এমপিও পেলেন স্কুল ১৪ জন ও কলেজ ১৪ জন। বিএড স্কেলে ১১৫ জন এবং উচ্চতর গ্রেড/টাইম স্কেলে ১২৩৩ জন (স্কুল) ও ৮২ জন (কলেজ) অন্তর্ভুক্ত হয়েছেন। বকেয়া রয়েছে ৩২৪টি (স্কুল) ও ৮২টি (কলেজ) আবেদন। মোট আবেদন ১৫৫৪টি (স্কুল) ও ২১২টি (কলেজ)।   

এছাড়া বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলেও সমান্তরালভাবে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষক-কর্মচারীদের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে মোট ১১৬৫টি (স্কুল) ও ৯০টি (কলেজ), কুমিল্লায় ৯২২টি (স্কুল) ও ১৩৪টি (কলেজ), চট্টগ্রামে ৫৯৭টি (স্কুল) ও ১০৭টি (কলেজ), বরিশালে ১২০৬টি (স্কুল) ও ২৮৫টি (কলেজ) এবং সিলেটে ৪২৩টি (স্কুল) ও ৭৬টি (কলেজ) মোট আবেদন নিষ্পত্তি হয়েছে।

প্রকাশিত তালিকা