পে-ফিক্সেশন নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) কর্মরত কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ইন-সিটু হিসেবে কর্মরত সবাইকে পে-ফিক্সেশনসংক্রান্ত কাগজের হার্ডকপি জমার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এসব কাগজপত্র জমা দিতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাউশির পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটয়ারী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) কর্মরত কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ইন-সিটু হিসেবে কর্মরত সকল কর্মকর্তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে পে-ফিক্সেশন সংক্রান্ত হার্ডকপি চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়, শিক্ষা মন্ত্রনালয়, ৪৫ পুরানা পল্টন, ঢাকা-তে জমা প্রদান করতে হবে। জমাকৃত হার্ডকপিতে সংশ্লিষ্ট কর্মকর্তার অডিট ভলিউম নম্বর ও পৃষ্ঠা নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে র মধ্যে সংশ্লিষ্ট নথির হার্ডকপি জমা প্রদান নিশ্চিত করার জন্য সকল কর্মকর্তাকে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।